1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈর ধান ভর্তি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ইন্জিন বিকল হয়ে পড়ে।

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

শাকিল হোসেন
গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর
উপজেলার বাজহিজলতলী হোনাখালি এলাকায় ধান ভর্তি ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ধানের ট্রাকটি রেললাইনের ওপর আটকে গেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচলে কিছু সময় আটকে থাকতে দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরে রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ধানের ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত যোবায়ের আহমেদ জানান, সকালে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park