1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু এলাকায় উত্তেজনা।

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় রহস্যজনকভাবে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম মোস্তাফিজার রহমান (৩৯), যিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার কোতোয়ালিবাগ গ্রামের মো. মনতাজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজার দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

ঘটনার দিন সকালে তার বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা সন্দেহ বোধ করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মোস্তাফিজারের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এই ঘটনার পর আতঙ্কিত। তারা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত তদন্ত চালিয়ে রহস্য উদঘাটন করতে।

এই হত্যাকাণ্ড বা রহস্যজনক মৃত্যুর পেছনে প্রাথমিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park