1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, মামলা দায়েরের দাবি।

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং পরে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে কালিয়াকৈর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আকাশের বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নারী কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত সাজ্জাদ হোসেন আকাশ একই উপজেলার কবিরপুর এলাকার মো. আনিছ মিয়ার ছেলে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বজায় রেখে আকাশ ভুক্তভোগী নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

অভিযোগ অনুযায়ী, ১৫ জুলাই ২০২৪ বিকেল ৫:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত আকাশ সোহাগ পল্লী রিসোর্টে একটি রুম ভাড়া নিয়ে ভুক্তভোগী নারীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ভুক্তভোগী জানান, আকাশ বর্তমানে কালিয়াকৈর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে থাকায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে বিয়ে করবেন না এবং বিষয়টি প্রকাশ করলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও পরিবারের ক্ষতি করবেন। ভুক্তভোগী বলেন,

> “বিবাদীর প্রতারণা, জোরপূর্বক শারীরিক শোষণ ও হুমকির কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। যে কোনো সময় আমার ও আমার পরিবারের ক্ষতি হতে পারে।”

অভিযুক্ত সাজ্জাদ হোসেন আকাশ অভিযোগ প্রসঙ্গে বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

কালিয়াকৈর থানার ওসি মো. জাফর আলী খান জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park