1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার।

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবা টেবলেট, মা ও ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, লালমনির হাটের আদিতমারি উপজেলার বড় কমলাবাড়ি এলাকার সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী(৫২) ও তার ছেলে সালাম মিয়া(২২), উপজেলার ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ(২২) ও মৃত- ছানখানের ছেলে আসিক রানা(৩৫)।
পুলিশ সূত্র জানায়, রোববার রাতে কালিয়াকৈর বাজার এলাকার মুনজুর আলীর বাড়া বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬শত পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির ১৪শত ৫০ টাকা উদ্ধার করে পুলিশ। অপরদিকে একইদিন রাতে সাড়ে এগারোটার দিকে উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকা থেকে মাদক বেচাকেনার সময় আসিফ ও আসিক রানা গ্রেফতার করা হয়্ এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা টেবলটে উদ্ধার করে পুলিশ। পুলিশ আরো জানায় দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা মাদকের ব্যবসা করে আসছিলো।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম পিপিএম জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে। এরিই ধারাবাহিকতায় গত রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park