1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাউনিয়ার বামনপাড়ায় দীর্ঘদিন ধরে দেহব্যবসার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ এলাকাবাসীর।

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে নারী এনে অবৈধ দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মৃত আজিজোলের সন্তান মমতাজ ও মশিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কার্যকলাপ চলছিল। অভিযোগ রয়েছে, রেজাউল নামের এক ব্যক্তি এই কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে অভিযান চালালে কয়েকজন নারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় মশির নেতৃত্বে একটি দল এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার সময় কয়েকজনকে মারধর করা হয় এবং টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে দাবি করেন স্থানীয়রা।
পরে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এবং কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগের প্রেক্ষিতে বাড়িটি সাময়িকভাবে সিলগালা করা হয় এবং একজন নারীকে আটক করা হয়।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, তারা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে থানায় মামলা করার হুমকি দেওয়া হচ্ছে। এতে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সমাজ ও যুব সমাজের নেতারা জানান, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সচেতন মহলকে সঙ্গে নিয়ে তারা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park