1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাউনিয়ায় এক কোটি টাকার রাস্তা হাতেই উঠছে কার্পেটিং, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে অন্দানগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় হয়েছে এক কোটি ১৭ লাখ টাকা। তবে উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে ওই রাস্তার কার্পেটিং।সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি হাত দিয়ে সহজেই রাস্তার কার্পেটিং অংশ উঠিয়ে ফেলছেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও ক্ষোভমিশ্রিত প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, কোটি টাকার এই প্রকল্পে কীভাবে এমন নিম্নমানের কাজ হতে পারে।সংস্কার কাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী এস.ও. মোস্তাফিজ বলেন, কাজ শেষ হওয়ার সাত দিন হয়েছে মাত্র, এখনো রাস্তা গরম রয়েছে। তাই কিছু অংশ হাত দিয়ে উঠছিল।তবে স্থানীয়দের দাবি, প্রকল্পের টাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়েই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park