1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কলাপাড়ায় নতুন ইউএনও’র যোগদান।

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাউছার হামিদ যোগদান করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাউছার হামিদকে কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) অপরাহ্নে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তিনি এর আগে কুমিল্লার লাকসাম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল।

এদিকে কাউছার হামিদকে (পরিচিতি নম্বর ১৮৩৪৫ ) কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য প্রকাশের পর থেকে ফেসবুক জুড়ে শুরু হয়েছে অভিনন্দন।

এর আগে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম’র বদলীজনিত কারনে দীর্ঘ আড়াই মাস পদটি শূন্য থাকে। সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক একাধারে ইউএনও, উপজেলা প্রশাসক ও কলাপাড়া পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park