1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কলাপাড়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার ব্যবসা ।।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার ব্যবসা।

ইতোমধ্যে শতশত মানুষ  জড়িত হয়ে পড়েছে এ ব্যবসায়। 

এদের অধিকাংশই ২০ থেকে ৩৫ বছর বয়সী মানুষ।

গোপনে এ ব্যবসা চলমান থাকায় এরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।

 তথ্য সূত্র মতে, এদের অনেকে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, স্বর্ন কারিগর, ছাত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে।

এতে অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে নানান অপকর্মে জড়িয়ে পড়েছে। 

ইতোমধ্যে পৌরশহরের এক স্বর্ন ব্যবসায়ীর জুয়েলারি থেকে স্বর্ন চুরির ঘটনায় ওই দোকানের কর্মচারী জড়িত রয়েছে। 

তার স্বীকারোক্তি অনুযায়ী সে স্বর্ন চুরি করে ধার-দেনা পরিশোধ করেছে এবং অনলাইন জুয়ার সাথেও তার সম্পৃক্তা রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া স্বর্ন শিল্প সমিতির সভাপতি অলোক কর্মকার এক প্রশ্নের জবাবে বলেন’ স্বর্ন কারিগরদের কেউ কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত রয়েছে বলে মানুষের মুখে মুখে  শোনা যাচ্ছে।

এদিকে,বি’এন’পি নেতা দেবাশীষ সিকদার কালা জানান, এলাকার অনেক মানুষের শালিস করতে গিয়ে অনলাইন জুয়ার কথা জানা গেছে। তবে এটা প্রতিরোধ না করা গেলে ভবিষ্যতে  সামাজিক ব্যাধিতে পরিনত হবে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.রাশেল জানান, অনলাইন জুয়ার বিষয়ে আসলে কেউ কোন অভিযোগ দেয়নি, আবার জড়িতদের সনাক্ত করাটাও অনেকটা কষ্টসাধ্য বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park