1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কলাপাড়ায় এক জেলে  পিটিয়ে মারার ঘটনায় আসামী আটক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

 পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলেকে পিটিয়ে মারার ঘটনায়  পলাতক আসামি শুকুর খান (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। 

আটককৃত শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনেয়ার হোসেন খানের ছেলে। সে জেলে পিটিয়ে মারার অন্যতম একজন পলাতক আসামী।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন এফ,বি তামান্না ট্রলারের  জেলেরা মঠবাড়িয়া থেকে আলীপুর আসতে  দেরি করায় মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪)সহ আরও দু’জনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায়  ট্রলার মালিক মন্টু ফরাজী, তার ব্যবসায়ীক পার্টনার শুকুর খান সহ কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সোমবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park