
কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট জন। শুক্রবার ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার পরিদর্শক মো. আরিফুল আমিন।
তবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে আরিফুল আমিন বলেন, ভোরে গয়ালমারা এলাকায় কক্সবাজারমুখি যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে পুকুরে ডুবে যায়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এবং ৮ জন আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।