1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজার জেলা প্রেসক্লাবে সদস্য ফরম জমা দিলেন এশিয়ান টেলিভিশনের উখিয়া প্রতিনিধি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের সদস্য ফরম জমা দিয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের উখিয়া প্রতিনিধি। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি ফরমটি জমা দেন।

সদস্য ফরমটি গ্রহণ করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থসম্পাদক মো: হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আইটি সম্পাদক মো: ইউছুফ আলী এবং মীর নাছির।

প্রেসক্লাব সূত্র জানায়, গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে কক্সবাজার জেলা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিয়মিত নতুন সদস্য অন্তর্ভুক্তি তারই ধারাবাহিকতা।

এশিয়ান টেলিভিশনের উখিয়া প্রতিনিধি বলেন, “কক্সবাজার জেলা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। এখানে সদস্য হওয়ার মাধ্যমে আমি পেশাগত কাজে আরও সাহস, অনুপ্রেরণা ও সহযোগিতা পাব।”

প্রেসক্লাবের দায়িত্বশীলরা জানান, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং গণমাধ্যমের মাধ্যমে জেলা তথা দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park