1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজার ঈদগাঁওতে খাল দখল করে স্থাপনা নির্মাণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত


‎জসিম উদ্দিন স্টাফ রিপোর্টার

‎কক্সবাজারের ঈদগাঁওয়ে ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদী দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ঈদগাঁও ছাগলবাজার এলাকার নজরুল মার্কেটের স্বত্বাধিকারী নজরুল ইসলামের বিরুদ্ধে।

‎সোমবার (৬ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের ডিসি রোড সংলগ্ন নজরুল মার্কেটের পেছনে খালের পাড় দখল করে পাকা গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, নদীর প্রাকৃতিক প্রবাহ সংকুচিত হয়ে বর্ষার সময় পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা দেখা দেবে। এতে বাজার এলাকার একাধিক দোকানপাট ও বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‎অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম দাবি করেন, বর্ষায় ঢলের পানি থেকে মার্কেট রক্ষায় রেজিস্ট্রারকৃত জায়গার ভেতরেই গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। এটি কোনো অবৈধ দখল নয়।

‎তবে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বলেন, গত কয়েক বছর ধরে ফুলেশ্বরী নদীর দুই তীর দখল করে প্রভাবশালীরা স্থাপনা গড়ে তুলছে। এতে নদীর প্রস্থ ক্রমেই কমে যাচ্ছে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, আর হারিয়ে যাচ্ছে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও অস্তিত্ব।

‎পরিবেশবাদী সংগঠনগুলোর মতে,ঈদগাঁওয়ের ফুলেশ্বরী নদী টিকিয়ে রাখতে দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত মনিটরিং চালু করা অত্যাবশ্যক।

‎এ বিষয়ে জানতে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমাকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান,অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান দাবি করেছেন যাতে দখল ও দূষণ থেকে মুক্ত হয়ে ঈদগাঁওয়ের ফুলেশ্বরী নদী আবার ফিরে পায় তার আগের রূপ ও প্রাণচাঞ্চল্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park