1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ওলিপুর হাইওয়ে পুলিশের সাফল্য, ১৫ লক্ষ টাকার জিরা সহ আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ প্রতিনিধি

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোষ্টে হঠাৎই ধরা পড়লো অবৈধভাবে আনা ৩০০০ কেজি ভারতীয় জিরা। সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।
ঢাকা মুখী ট্রাক (ঢাকা মেট্রো- ট )১২০ RR2 সিগনাল দিয়ে থামিয়ে ট্রাক চালক শাহ পরানের কাছ থেকে পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সন্দেহজনক আচরণে ট্রাক তল্লাশি করে বেরিয়ে আসে চমকে দেওয়ার মত তথ্য ১০০ বস্তায় মোট ৩০০০ কেজি ভারতীয় জিরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

জানতে চাওয়া হলে ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিয়মিত চেকপোষ্টে দায়িত্ব পালনকালে আমাদের সন্দেহ হলে প্রতিটি গাড়ি তল্লাশি করি। আজকের এই অভিযানে অবৈধ জিরার বিশাল চালান জব্দ করা সম্ভব হয়েছে।

ট্রাক চালক শাহ পরানসহ সংশ্লিষ্ট ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। ট্রাক ও জব্দকৃত জিরা থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচার হওয়ার অভিযোগ থাকলেও এবার হাইওয়ে পুলিশের সজাগ ভূমিকায় একটি বড় ধরনের চালান ধরা পড়লো।

বিষয়টি নিশ্চিত করেন, হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম রেজাউল করিম। তিনি বলেন মহাসড়কে সর্বসাধারণের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park