1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঈদগড়-ঈদগাঁও সড়ক থেকে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার।

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

ইব্রাহিম খলিল, রামু : কক্সবাজারের ঈদগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা বনবিট এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এর বাসিন্দা মো. ইব্রাহীম (১৯) ও মো. সালাম (১৯)।

অভিযানে অংশ নেওয়া এসআই অনুপ ধর জানান, চেকপোস্টে তল্লাশির সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি অবৈধ এলজি উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান অস্ত্রসহ রোহিঙ্গা যুবকদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park