1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে সাংবাদিকদের সাথে
মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার।

সভায় চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং পুলিশ সুপার সেগুলোর উত্তর দেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা উচিত। কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান । তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park