1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে ভালুকায় ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মিছিলে হামলাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

সন্ধ্যার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এসময় রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক উৎসুক জনতা ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করে দাঁড়িয়ে যান।

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য (এনসিপি) নুরুজ্জামান কবির। তিনি বলেন, “শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
খেলাফত মজলিস নেতা তৌহিদ খান তাঁর বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশের অধিকার সবার আছে। কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এনসিপি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য ফাহাদ শেখ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শ্রমিক ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তি কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। হামলা করে আন্দোলন থামানো যাবে না।

সমাবেশে সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হয়, তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ ছাত্র-জনতা রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। বক্তারা ইনকিলাব মঞ্চের আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করার এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
পরে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park