1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

অবশেষে হাবিলাসদ্বীপ স্কুল মসজিদে মাইকের ব্যবস্হা করলেন সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল।

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ঐতিহবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মসজিদে এর দীর্ঘ দিন থেকে মাইক গুলো অকেজো নষ্ট হয়ে যাওয়ার কারণে মসজিদের নিয়মিত আজান মিলাদ দোয়া মাহফিল সহ ধর্মীয় আনুষাঙ্গিক কর্মকাণ্ড পরিচালনা করতে সমস্যা হচ্ছিল। এনিয়ে মসজিদ পরিচালনা কমিটি এলাকার ও পটিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা সামাজিক সংগঠনের নেতা সহ বিভিন্ন জনের কাছে গিয়েও কোন দানশীল ব্যক্তি এগিয়ে আসেননি।
অবশেষে এই খবর চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকার একাধিক বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক পত্রিকা প্রতিদিন এর প্রকাশক সম্পাদক জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল সাহেব অবগত হওয়ার মাত্রই তাৎক্ষনিকভাবে আজ ১৬আগস্ট-২৫,শনিবার বাদে আছর উক্ত মসজিদের জন্য পুরো একসেট নতুন মাইক মাইক্রোফোন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি নিজের অর্থে ক্রয় করে মসজিদ পরিচালনা কমিটির কাছে পাঠিয়ে দেন।
উল্লেখ যে, গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল উক্ত হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র। গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর দেওয়া মাইক মাইক্রোফোন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি মসজিদ পরিচালনা কমিটির কাছে হস্তান্তরের সময় উনার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি তরুণ সমাজসেবক মোঃ ফজলুল কাদের,ইউনিয়ন বিএনপি নেতা হাজী দ্বীন মুহাম্মদ, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম মাষ্টার,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জায়েদুল হক,হাবিলাসদ্বীপ স্কুলের শিক্ষক মুহাম্মদ আবদুল মালেক,স্হানীয় ব্যবসায়ী মোঃ মাহাবুল আলম সওদাগর,মসজিদে ইমামও মসজিদের নিয়মিত মুসল্লীগণ।পরে বাদে আছর জনাব আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর সুস্থ শরীর দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park