মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা–আরিচা মহাসড়কের দুই পাশে নেমেছে লাখো লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দুপুরের পর থেকেই আমিনবাজার থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্বাগত জানাতে আসা ঢাকা জেলা যুবদলের নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকার বলেন,গতকাল আমরা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছি। আজ তিনি দীর্ঘ ১৭ বছর পর সাভার-আশুলিয়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত।
তিনি বলেন,আজকের এই জনসমাগম আবারও প্রমাণ করে—কেরানীগঞ্জ, সাভার ও আশুলিয়ার মাটি ধানের শীষের শক্ত ঘাঁটি। এখানকার মানুষ সব সময় জাতীয়তাবাদী শক্তির পাশে আছে এবং থাকবে।
এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।