
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাশিমপুর থানা বিএনপির বিশিষ্ট সদস্য ও সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম সরকার।
"পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের উৎসব। নতুনের আহ্বানে অতীতের সব জরাজীর্ণতা মুছে ফেলে আমরা যেন একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যেতে পারি। ১নং ওয়ার্ডের প্রতিটি ঘরে নববর্ষের আনন্দ ও শান্তি ছড়িয়ে পড়ুক—এই কামনাই করি।"
সাইফুল ইসলাম সরকার আরও উল্লেখ করেন, "নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। রাজনৈতিক ও সামাজিক সকল ভেদাভেদ ভুলে আমরা যেন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।"
তিনি ১নং ওয়ার্ডের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। কাশিমপুর এলাকার পরিচিত এই নেতার পক্ষ থেকে পাওয়া এই শুভেচ্ছা বার্তায় স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে উৎসাহ দেখা গেছে।