
মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি:*
হবিগঞ্জ জেলা
গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের *বিশেষ অভিযানে* ৪ কেজি গাঁজাসহ *৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার* করা হয়েছে।
ঘটনাটি ঘটে *২৮ অক্টোবর ২০২৫ ইং* রাত ১১:৩০ টার দিকে।
ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন হাসপাতাল রোডস্থ পূজা জুয়েলার্স দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারিদের গ্রেফতার করে।
আটক ব্যক্তিদের কাছ
থেকে উদ্ধার:*
ডিবি পুলিশ
অভিযানে
মোট ৪ (চার) কেজি গাঁজা* উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাগও জব্দ করা হয়।
ডিবি পুলিশের বক্তব্য:*
একাধিক সূত্র জানিয়েছে, গাঁজার চালানটি স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।
হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন—
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক তিনজন মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
মামলা দায়ের প্রক্রিয়াধীন:*
আসামিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে ডিবির কঠোর অবস্থান:*
হবিগঞ্জ জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত হবিগঞ্জ
গড়তে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন বলে অভিমত দেন স্থানীয় সচেতন মহল।