
কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই বাজারে জাকের পার্টির এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী হাছিনা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সভাপতি আবুল কাশেম কমিশনার, বাস্তহারা ফ্রন্ট সভাপতি ফরহাদ হোসেন, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি নুরে আলম মানিক, ওলামা ফ্রন্ট সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন মুজাহেদী, জেলা মহিলা ফ্রন্ট সভানেত্রী মনোয়ারা শাহজাহান, নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি অহিদুজ্জামান ম্যানেজার, জেলা মৎস্য ফ্রন্ট সভাপতি খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুব হিন্দু ভক্ত ফ্রন্ট সভাপতি লিটন চন্দ্র ভৌমিক, মহানগর ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী ও দক্ষিণ জেলা ছাত্রী ফ্রন্ট সভানেত্রী কানিজ ফাতেমা প্রমুখ।
অনুষ্ঠানে জাকের পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাকের পার্টি চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে দেশের জনগণ ঘরে বসে ভোট দিতে পারুক।”
জনসভা শেষে লালমাই বাজারে এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় এবং আগত অতিথিদের মধ্যে পবিত্র তাবারক বিতরণ করা হয়।