
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স (PESS) ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে উৎস কুমার বকসী এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহম্মেদ নির্বাচিত হয়েছেন। গতকাল ২৬ জুলাই (রবিবার) নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থী উৎস কুমার বকসী ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪৬ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান আহম্মেদ বিনা ভোটে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।সহ-সভাপতি পদের দুটি আসনে ৭৪ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন এস. এম. আশিকুল বাশার এবং ৬৫ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন সাদিয়া আক্তার। এছাড়া কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদে সর্বোচ্চ ৯৪ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন সালমান জামান হিমেল। বাকি নির্বাচিত সদস্যরা হলেন—মো: ইয়াসিন আরাফাত, শেখ সাইদুল হক নোমান, সীমান্ত বিশ্বাস, কাজী মাজিদুল রহমান (আহাদ), রিফাত জামান, মো: তাসনিম বিন নবী তানিম, সুমাইয়া শিকদার ইলা, আরিফা খাতুন এবং মো: সাখাওয়াত হোসেন সাকিব।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর ক্লাবের ক্রীড়া ও বিভিন্ন সামাজিক কার্যক্রম গতিশীল রাখতে নেতৃত্ব প্রদান করবে।