
রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ১০ বোতল ইস্কপ সিরাপ ও ২৩ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক মো. আবিদ মিয়া, পিতা মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। অভিযানকালে মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
মাধবপুর থানাধীন, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর খাইরুল বশর জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।