বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
মাগুরা শহরের ভায়না মোড়ে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মোহাম্মদ বাহার নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার ( ২২ শে জুলাই) বিকালে
ঘটনাটি ঘটার পর স্থানীয়রা ওই যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয়দের মতে, জনবহুল এলাকায় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা জরুরি। বিশেষ করে বাজার, মোড় ও ভিড়পূর্ণ স্থানে শিশুদের প্রতি বাড়তি নজর রাখা প্রয়োজন।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।