
জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আক্কাস আলী। এলাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সঙ্গে নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হাজি আক্কাস আলী বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেবপুর ইউনিয়নকে পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী রাখতে তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেন।
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি মহাদেবপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে মহাদেবপুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।
তিনি এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসেবা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় বক্তব্যে বলেন । একই সঙ্গে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত মহাদেবপুর গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় তারা মহাদেবপুরকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।