
১০ ডিসেম্বর বুধবার বিকাল ৫ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের মাঠে এই আয়োজনে করে যুবদল। শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপুর্ব লাল সেন, যুগ্ম আহ্বায়ক, মোঃ ফরহাদ হোসেন টুকু, রিয়াজ উদ্দিন আহমেদ (রিপন), আপেল মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক নন্দন সেন মিঠুন, উপজেলা জাসাসের আহ্বায়ক সাংবাদিক নাজমুল হাসান, ফুলবাড়ী সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মকছেদুল হক, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ষায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।