ব্রাহ্মনবাড়িয়া(বাঞ্ছারামপুর) প্রতিনিধি: মো রোমন হায়দার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে অবস্থিত বটতলী আদর্শ কিন্ডারগার্টেনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ-উৎসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসির প্রাক্তন উপব্যবস্থাপক মোঃ আবদুর রহিম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার আহমেদ ও মোঃ ডালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী রায়পুরা এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল উদ্দিন, হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, বাঞ্ছারামপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ আবুল হাসেম, হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া