
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :রোমন হায়দার।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো.মাসুম মিয়া ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবা খেলায় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলার মোট ৬টি বিদ্যালয়ের প্রতিযোগীদের সাথে লড়াই করে সর্বোচ্চ স্কোর অর্জনের মাধ্যমে সে এ কৃতিত্ব অর্জন করে। এ নিয়ে টানা চার বার উপজেলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়।এছাড়াও তিন বার মো মাসুম (২ বার ছোট দল এবং একবার বড় দল ) এবং একবার মো শাওন আহমেদ।
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয় বাঞ্ছারামপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ধারাবাহিক এই অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।আগামীতে ও আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের এই ধারাবাহিকতা ধরে বজায় রাখবে।