মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—
জিআর নং-৬৫/২১ (বাঞ্ছারামপুর) মামলার ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত ও ৩ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ সোহেল রানা (২৯), পিতা-মৃত আঃ বারেক মিয়া, গ্রাম- পূর্বপাড়া (লাকচাঁন ব্যাপারী বাড়ি), সোনরামপুর (সাং-দুলারামপুর)।
জিআর নং-১১৩/১৫ (বাঞ্ছারামপুর) মামলার ৭ মাস ১০ দিনের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি পলাশ (৩৫), পিতা- হাবিবুল্লাহ, গ্রাম- পাহাড়িয়াকান্দি।
অত্র থানার সিআর নং-১৩৮/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর মিয়া (৪০), পিতা- হোসেন মিয়া, গ্রাম- নগরীর চর।
এছাড়াও অত্র থানার নন-জিআর নং-৫০/২৫ ইং মামলার আসামি কলি আক্তার (৩৫), স্বামী- মনির মিয়া এবং মমতাজ বেগম (৫৮), স্বামী- মোস্তফা মিয়া, উভয়ের বাড়ি ভিটি ঝগড়ার চর (টেকপাড়া), বাঞ্ছারামপুর থানা এলাকায়।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রি.) বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে বাঞ্ছারামপুর থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় যাচাই-বাছাই শেষে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে থানা হাজতে রেখে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালত, ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।