মো রোমন হায়দার,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন,
কৃষকদের মুখে হাসি দেখতে হলে তাদেরকেও কিছু দিতে হবে।কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে সার,বীজ,কীটনাশক ও অন্যান্য সহায়তা করতে পারে এই কার্ড।
তিনি বলেন, আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য। আমাদের চাওয়া, এই শিশুরা যাতে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হতে পারে। সবাই যাতে মানসম্পন্ন শিক্ষা। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ছলিমাবাদ স্কুল মাঠ সহ বিভিন্ন গ্রামের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের বাকি মাত্র ৫দিন।তাই ঝড়ো গতিতে ছুটে চলেছেন।
তিনি পথসভা, ভোটারের বাড়ি বাড়ে (ডোর টু ডোর ক্যাম্পেইন) এবং উঠান বৈঠকে যোগ দিয়ে গণসংহতি আন্দোলনের প্রতীক মাথাল মার্কায় ভোট প্রার্থনা করেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি মাথাল মার্কার প্রচারণা নিয়ে যাচ্ছেন এলাকার বাড়ি বাড়ি। বাঞ্ছারামপুরের আপামর জনসাধারণও তাকে বরণ করে নিচ্ছে ও সমর্থন জানাচ্ছে। শুক্রবার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর,তাতুয়াকান্দি,কমলপুর,সাতবিলা,পাইকারচর,হোসেনপুর বিভিন্ন বাড়িতে যান জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, সবার জন্য যাতে স্বাস্থ্যের সেবা থাকে, এজন্য আমাদের ‘ইউনিভার্সাল হেলথ সার্ভিস’ বা সর্বজনীন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে, যাতে যে কেউ অসুস্থ হলে তারা চিকিৎসা পাওয়ার ব্যবস্থা রাষ্ট্র করতে পারে। তার জন্য কিছু নিয়ম-কানুন তৈরি হবে, জনগণের অংশগ্রহণ লাগবে, কিন্তু রাষ্ট্রকে স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে।
শিশুদের জন্য খেলার মাঠ দরকার।মানসিক ও শারিরীক বিকাশের জন্য খেলাধুলা খুবই দরকার।বাঞ্ছারামপুরে প্রতিটি গ্রামে আমরা খেলার মাঠ গড়ে তুলতে চেষ্টা করবো।
এসময় জোনায়েদ সাকির সাথে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এমএ খালেক পিএসসি,জেলা বিএনপির সদস্য ইন্জিনিয়ার দবিরউদ্দিন,ব্যারিষ্টার নাসের খান অপু, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী অন্জনা আলম,
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আ.আজিজ, বিএনপি নেতা এনামুল হক, শিল্পপতি
কামরুজ্জামান,জাসাস নেতা আবদুস সালাম প্রমূখ।
বাঞ্ছারামপুরে বর্তমানে ১০ জন প্রার্থীর মধ্যে অন্যতম আলোচিত
ও জনপ্রিয় প্রার্থী। তিনি বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়ে গণসংহতি আন্দোলনের মাথাল প্রতিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।