
ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি: মো. রোমন হায়দার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. সোহাগ মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মো. ওয়ালিউল্লাহ, মো. আল আমিন, মাওলানা গোলাম মোস্তফা, মো. রোমন হায়দার, শাহনাজ ফাতেমা, জামিনা আক্তার, নাজমা খাতুন, প্রাণধন চন্দ্র, বিভাষ চন্দ্র দাস,মো শরিফুল ইসলাম, বিল্লাল হোসেন,আল মামুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়া বিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, মেহেদি হাসান, পাখি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। পুরো আয়োজনটি ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ।