
রায়হান শেখ
বাগেরহাট জেলা প্রতিনিধি।
ঐতিহাসিক ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা সকালে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ মিছিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা ছাত্রদল আলী সাদ্দাম আহম্মেদ দীপ, সদ্য সাবেক সদস্য সচিব উপজেলা ছাত্রদল মোল্লাহাট, বাগেরহাটের ফুরকান শেখ রিপন, উপজেলা ছাত্রদল মোল্লাহাটের ছাত্রনেতা মামুন মোল্লা, এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মেহেরাব হোসেন রাকেশ, জাহাঙ্গীর মিয়া ও মেহেদী হাসান।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র, জনগণের অধিকার ও মুক্তির সংগ্রামে দলের অবদান তুলে ধরেন। তারা বলেন, বিএনপি জনগণের দল, এই দলই দেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল বের করা হয়।