
স্টাফ রিপোর্টার:
মোঃ মেহেদী হাসান মোল্লা, কাশিমপুর
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গাজীপুর মহানগরীর কাশিমপুর ৩ নং ওয়ার্ডে। নতুন বছরের এই আনন্দ এলাকাবাসীর সাথে ভাগ করে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ, গাজীপুর মহানগরের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের বিশ্বস্ত ও কর্মীবান্ধব নেতা মোঃ কাবিল মোল্লা।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম এই নেতা এবং ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও কাশিমপুর থানা বিএনপির সদস্য হিসেবে তিনি আজ কাশিমপুর থানার বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
মোঃ কাবিল মোল্লা এলাকাবাসীর উদ্দেশে বলেন, "৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতো। পহেলা বৈশাখ আমাদের সব ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রেরণা জোগায়। নতুন বছরে আমার প্রত্যাশা—আমাদের এই ওয়ার্ড হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং মাদকমুক্ত আদর্শ এলাকা।"
নতুন বছরে ওয়ার্ডের প্রতিটি ঘরে যেন অভাব না থাকে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে, সেই প্রার্থনাও করেন এই নেতা।
কাশিমপুর ৩ নং ওয়ার্ডের মোড়ে মোড়ে এখন পহেলা বৈশাখের রঙিন সাজ। স্থানীয় তরুণ ও মুরুব্বিদের সাথে মতবিনিময়কালে মোঃ কাবিল মোল্লা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি সবসময় এলাকাবাসীর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি ৩ নং ওয়ার্ডের সকল মা-বোন, যুবক ও মুরুব্বিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন জানান।