
মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর বিকেল ৫ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা দলের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ফুলবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুলের সভাপতি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন। আরও বক্তব্য রাখেন, সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল প্রমুখ।

এ মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান (সুমন), উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রেজাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের এই অনুষ্ঠানি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা।