মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা সংসদ ফুলবাড়ী উপজেলা কমান্ড ও ৬ ইউনিয়নের আহবায়ক চুড়ান্ত কমিটি প্রকাশ করেছে।
বুধবার ১০ সেপ্টেম্বর সকাল এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজিবর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফুলবাড়ী উপজেলা ও ৬ ইউনিয়নের আহবায়ক কমিটির চুড়ান্ত তালিকা স্ব,স্ব আহবায়কের হাতে তুলে দেওয়া হয়েছে।
এতে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজিবর রহমানকে আহবায়ক এবং মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
১নং নাওডাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলীকে যুগ্ম আহবায়ক,২নং শিমুলবাড়ি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা
আব্দুস সামাদকে যুগ্ম আহবায়ক, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ওছমান আলীকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে যুগ্ম আহবায়ক, ৪নং বড়ভিটা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাইয়েদুল হককে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক , ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফজলে রহমানকে যুগ্ম আহবায়ক এবং ৬ নং কাশিপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলীকে যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত করে প্রতি ইউনিয়নে ৫ সদস্য বিশিষ্ট চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে।