মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি
ধর্মীয় শিক্ষা ও ইবাদতের পবিত্র চেতনা ছড়িয়ে দিতে বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় মাস্টার নজির আহমদ পরিবারের উদ্যোগে নির্মিত মডেল মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন আজ সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
পুঁইছড়ি বহদ্দারহাটের প্রধান সড়ক সংলগ্ন এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন নানুপুর দরবার শরিফের পীর সাহেব ও নানুপুর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা সালাহউদ্দিন নানুপুরী (দা.বা.)। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির সার্বিক সহযোগিতা ও আগ্রহে এই মসজিদ ও মাদরাসাটি বাস্তবায়ন ও পরিচালনায় রয়েছে ‘আল মানাহিল ফাউন্ডেশন’। উদ্বোধনী আয়োজনে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। এ উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় দেশের বরেণ্য আলেমদের এক বিশাল মিলনমেলায়। উপস্থিত ছিলেন—
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী,
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী,
পটিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদভী,
জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার পরিচালক মাওলানা ফুরকান উল্লাহ খলিল, নানুপুর মাদ্রাসার পরিচালক আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, ফিরোজশাহ বড় মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ তাজুল ইসলাম,হালিশহর জামেয়া বায়তুল করিমের পরিচালক মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী,
চাম্বল দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শাহ আবদুল জলিল,
পুকুরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী,
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা জিয়াউল হোসাইন,
অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং প্রিন্সিপাল মোশাররফ হোসাইনসহ দেশের খ্যাতিমান আলেমগণ।
বক্তারা বলেন, মাস্টার নজির আহমদ পরিবার দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতে নিবেদিত, এই মসজিদ-মাদরাসা নির্মাণ তাদের ধারাবাহিক উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তাঁরা এ পরিবারের দ্বীনি সেবার ধারাবাহিকতা অব্যাহত থাকার দোয়া করেন এবং আল মানাহিল ফাউন্ডেশনের ভূমিকাকেও প্রশংসায় অভিষিক্ত করেন।