
রায়হান শেখ,মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লাহাট উপজেলা কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগষ্ট,২০২৫ খ্রী: শুক্রবার বিকালে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাফিলে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সিকদার হারুন আল রশীদ, বিএনপি নেতা, মেজবা উদ্দিন সরদার, বিএনপি নেতা শরীফ মফিজুল ইসলাম,বিএনপি নেতা রাজীব সরদার, যুবদল আহবায়ক মুরাদ চৌধুরী,যুগ্ম আহবায়ক মাসুদ আলম স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রফিকুল ইসলাম , স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল মাহমুদ পরশ, সদস্যসচিব মেহেদী হাসান লালটু, শ্রমিক দলের সভাপতি জাহিদ মোল্লা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুবক্কর সিদ্দিক , কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইরান মোল্লা। সভা শেষে মোনাজাত করা হয়।