মো: শুভ হোসেন
আজ শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৫টার দিকে বরমী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের তরুণ সমাজ মাদকের অন্ধকার কবলে নিমজ্জিত ছিল। এ অবস্থা থেকে যুবসমাজকে মুক্ত করতে উদ্যোগ নেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মোঃ জাহিদ হাসান আকন্দ। তার উদ্যোগে স্থানীয় একটি পরিত্যক্ত মাঠ সংস্কার করে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করা হয়। মাঠ সংস্কারে বিপুল পরিমাণ বালু ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয়রা আজ বিকেল ৫টায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
কিন্তু খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই শ্রীপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী জৈনক ওমরের ছেলে বুলবুলের ( ওরফে ক্ষুর বুলুবুল ) নেতৃত্বে সন্ত্রাসীরা আকস্মিকভাবে মাঠে প্রবেশ করে খেলোয়াড় ও আয়োজকদের ওপর হামলা চালায় এবং খেলা বন্ধ করে দেয়।
উল্লেখ্য, বুলবুল হচ্ছেন শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার মাস্টারের শ্যালক।এই পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একচেটিয়া মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন, যার শিকার তরুণসমাজ । আজকের হামলার মাধ্যমে সেই ত্রাসের নতুন মাত্রা সংযুক্ত হয়েছে ।অন্যদিকে তার কার্যকলাপে অতিষ্ঠ এলাকার ভেকু মালিক,বালু ব্যবসায়ী,ড্রেজারের অসহায় শ্রমিকর ও এলাকার মুরব্বী ও সর্ব সাধারণ মানুষ ,
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসীরা দ্রুত এ ধরনের ত্রাস ও সন্ত্রাস থেকে মুক্তি কামনা করছে এবং তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানিয়েছে।