
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া ৪ নম্বর বাসীকে বাংলা নববর্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পহেলা বৈশাখ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
মোস্তফা মিয়া বলেন, "বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ আর জরা মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা আর নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার।"
তিনি আরও উল্লেখ করেন, গাজীপুর মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে তিনি যেমন কাজ করে যাচ্ছেন, আগামী দিনেও সেই সেবার ধারা অব্যাহত থাকবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক ও শান্তিময় সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান ।