
কুমিল্লা লালমাই প্রতিনিধি :-
কুমিল্লায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে র্যাব, ডিবি ও পুলিশ যৌথভাবে ২০ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে।
জানা যায়, গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কলেজ এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে র্যাব, ডিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িতদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান চলবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।