
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল এগারোটায় কুড়িগ্রামে আফাদ কনফারেন্স রুমে কুড়িগ্রাম নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী-এর বাস্তবায়নে,ইউএনওমেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় জলবায়ু সহিঞ্চ সমাজের জন্য নারী (ক্ষমতায়ন: ফেইস) প্রকল্পের আওতায় আজকের এই কৃষকদের সংলাপ অনুষ্ঠানে চিলমারী উপজেলা এবং কুড়িগ্রাম সদরের ২০ টা স্বেচ্ছাসেবী সংগঠনের কৃষক নারীদের উপস্থিতিতে কৃষক সংলাপ জলবায়ু পরিবর্তনঃ প্রত্যাশা ও প্রাপ্তি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে নারী কৃষকদের বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং সেগুলো বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে সমস্যা গুলো শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো.আসাদুজ্জামান,কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল মতিন,কুড়িগ্রাম জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শারমিন সুলতানা, কুড়িগ্রাম আফাদ এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন,উলিপুর নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-
নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন সহ কৃষক ও কৃষাণীরা।