
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রায়ের চালা এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
এলাকাবাসী ও তার পরিবার সুত্রে জানার যায়, কালিয়াকৈরের রায়েরচালা বাগানবাড়ী এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করে আসছেন হাফেজ ক্বারী মো.আব্দুল আলীম । মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সে এলাকার লোকজনের সঙ্গে নানা খারাপ আচারন করে থাকেন। এছাড়া বোন ভাই বোন এবং বোনের জামাইকে মাঝে মধ্যে বেধম মারপিট করে থাকে। তার এমন উচ্ছৃংখল আচরনে এলাকাবাসীসহ পরিবারের লোকজন অতিষ্ট হয়ে উঠেছে। গত কয়েকদিন আগে বোন সালমা বেগম এবং ভাইয়ের স্ত্রী লিপি আক্তারকে বেধম মারপিট করে। এবিষয়টি নিয়ে এলাকার লোকজন কথা বলেতে গেলে তাদেরও কেউ অকথ্য ভাষায় গালিয় গালাজ করে। তার নানা অপকর্ম এবং নির্যাতনের প্রতিবাদে রবিবার দুুপুরে রায়েরচালা এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সালমা আক্তার, লিপি আক্তার, নূর মোহাম্মদ, বাবুল হোসেন, তাজর উদ্দিন, লিটন মিয়া,আনিছ মিয়া প্রমুখ। এসময় বক্তরা বলেন, কিছুদিন আগে ওই মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে গর্ভবতী ছাগলের বাচ্চা ফালিয়ে দিয়ে খিচুরি রান্না করে খাওয়ানোর অভিযোগ ওঠেছে।
মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও করেন তারা।
মাদ্রাসার পরিচালক আলীমের উচ্ছৃঙ্খল চলাফেরা, আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিও করা হয় মানববন্ধনে।
এবষিয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহি বলেন, এসব মিথ্যা ঘটনা। ওয়াজমাহফিলে কোন গর্ভবতি ছাগল রান্না করা হয়নি। আমার বিরুদ্ধে একটি পক্ষ ষড়স্ত্র করছে।