
বিশেষ প্রতিনিধি:
মো:আমিনুল ইসলাম
কাউনিয়া থানা পুলিশ কর্তৃক ২৩ (তেইশ) কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ০২ টি, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটসাইকেল উদ্ধার’’
গ্রেফতারকৃত আসামী- ১। মোঃ তুহিন আহম্মেদ (২০), পিতা- মৃত হাসান আলী, মাতা- মোছাঃ তহুরা বেগম, সাং- দোলার পাড়, পশ্চিম রামখানা, ডাক- নাখারগঞ্জ, থানা- নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম।
বাদী এসআই(নিরস্ত্র)/মোঃ সাহানুর আলম সরকার, কাউনিয়া থানা, রংপুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ধৃত অভিযুক্ত- ১। মোঃ তুহিন আহম্মেদ (২০), পিতা- মৃত হাসান আলী, মাতা- মোছাঃ তহুরা বেগম, সাং- দোলার পাড়, পশ্চিম রামখানা, ডাক- নাখারগঞ্জ, থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম এর হেফাজত হইতে জব্দ তালিকায় বর্ণিত মালামাল সহ থানায় হাজির হইয়া ধৃত অভিযুক্তের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, কাউনিয়া থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সূত্রে জানিতে পারেন যে, একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে তিস্তা বাসস্ট্যান্ড হইতে রংপুর শহরের দিকে আসিতেছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্তির পর বিষয়টি অফিসার ইনচার্জ কাউনিয়া থানা, রংপুরকে অবহিত করিয়া তাহার নির্দেশনা মোতাবেক ঘটনার সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ইং-২০/০৭/২০২৫ তারিখ রাত ২২.৪৫ ঘটিকার সময় রংপুর জেলার কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে লালমনিরহাট/কুড়িগ্রাম-রংপুর গামী মহাসড়কের উপর কৌশলে অবস্থান করিতে থাকে। এরই কিছুক্ষন পরে সোর্সের দেওয়া তথ্য মোতাবেক খ্রিঃ ২০/০৭/২০২৫ তারিখ রাত্রি ২৩.২৫ ঘটিকার সময় পেস্ট কালো রংয়ের ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল আসিতে দেখে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে লালমনিরহাট/কুড়িগ্রাম-রংপুর গামী মহাসড়কের উপর থামানোর সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পাইয়া মোটরসাইকেল হইতে চালক মোঃ তুহিন আহম্মেদ (২০) মোটরসাইকেল হইতে পালানোর প্রস্তুতিকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাহাকে আটক করেন। অতঃপর সেখানে উপস্থিত সাক্ষী সহ স্থানীয় অনেক লোকজন সামনে মোটরসাইকেলটি তল্লাশী করিয়া মোটরসাইকেলের চালকের পিছনে তার দেখানো ও বাহির করিয়া দেওয়া মতে কালো ব্যাগের ভিতরে লাল পলিথিন ও পুরাতন পেপার এবং পাটের সুতলি দ্বারা বাধা অবস্থায় তিন টি পোটলায় (০৫+০৫+০৩)=১৩ (তের) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং মোটরসাইকেল এর বাম পার্শের হ্যাঙ্গারে সাদা বাজার করা প্লাষ্টিকের ব্যাগের ভিতরে লাল পলিথিন ও পুরাতন পেপার এবং পাটের সুতলি দ্বারা বাধা অবস্থায় ০২টি পোটলায় (০৫+০৫)=১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, পাঁচটি পোটলায় সর্বমোট ২৩ (তেইশ) কেজি মাদকদ্রব্য গাঁজা যাহা আমাদের সঙ্গে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়, যাহার আনুমানিক মুল্য (১০,০০০x২৩)= ২,৩০,০০০/- দুইলক্ষ ত্রিশ হাজার টাকা, ধৃত অভিযুক্ত-১। মোঃ তুহিন আহম্মেদ (২০) এর দেহ তল্লাশী করিয়া তার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পুরাতন কালো-আকাশী রংয়ের Itel it2171 বাটন মোবাইল ফোন, এবং ১টি কালো রংয়ের পুরাতন Vivo এনড্রোয়েট মোবাইল ফোন, এবং ১টি পুরাতন রেজিস্ট্রেশন বিহীন পেস্ট কালো রংয়ের ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে ইং-২০/০৭/২০২৫ তারিখ রাত ২৩.৪৫ ঘটিকার সময় বাদী ঘটনাস্থল কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে লালমনিরহাট/কুড়িগ্রাম- রংপুর গামী মহাসড়কের উপর সরকারী গাড়ীর সামনের বোনাটের উপর ক্লিপ বোর্ডে জব্দ তালিকা প্রস্তুত করেন। বাদীর উক্ত এজাহারের ভিত্তিতে কাউনিয়া থানার মামলা নং-০৯, তারিখ-২১/০৭/২০২৫খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(গ)/৩৮ রজু করা হয়।