
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি,
কক্সবাজার জেলার সদর থানা এলাকা থেকে ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সিপিসি-১ টেকনাফ, র্যাব-১৫, কক্সবাজার।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।