
সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে একটি ভিত্তিহীন, মিথ্যে ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমি দীর্ঘদিন ধরে (১৬ বছর) কক্সবাজার, খুলনা ও সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে চিংড়ি ও মৎস হ্যাচারীর ফিড, মেডিসিন ও কেমিক্যাল আমদানি ও সরবরাহ এবং হ্যাচারি ব্যবসা পরিচালনা করে আসছি। ব্যবসায়িক ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবেই এই ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদের সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
সকল সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, যেকোনো তথ্য প্রকাশের পূর্বে সঠিক যাচাই-বাছাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত বা ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
নিবেদক:
মোহাম্মদ জসিম উদ্দিন
স্বত্ত্বাধিকারী
এ, আর, এন- দ্য রিসোর্সেস নেটওয়ার্ক
(কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা)
এবং
সাবেক পরিচালক
সোনামুখ হ্যাচারী (ডুমুরিয়া, খুলনা)
[18/09, 7:19 pm] Jasim Uddin: কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল আমার নামে মিথ্যা, ভিত্তিহীন, ফরমায়েশি খবর ছাপানোতে আমি যারপরনাই বিস্মিত। এইরকম উদ্দ্যেশ্য প্রনোদিত দায়িত্বজ্ঞানহীন, মানহানিকর সংবাদ প্রচারে যারা ভুমিকা রেখেছেন প্রয়োজনে আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবো