নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অন্তু বড়ুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কু-প্রস্তাবের অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অন্ত বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এসআই অন্তু বড়ুয়া। সম্প্রতি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের। পুলিশের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে এসআই অন্তু বড়ুয়া বলেন, “আমি আইন অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত সত্য উদঘাটনে যে কোনো তদন্তে আমি সহযোগিতা করতে প্রস্তুত।”
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
স্থানীয় বাসিন্দা নুরনবীর দাবি, “এসআই অন্তু বড়ুয়ার বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন।”